নুরকে তারেক রহমানের ফোন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নুরের সঙ্গে আলাপ শেষে তারেক রহমান তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর ও রাশেদ খানও গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে টানা ১৮ দিন চিকিৎসা নেন। গত সপ্তাহে বাসায় ফেরার পর উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

LH
আরও পড়ুন