আজকের নামাজের সময়সূচি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা প্রতিটি মুমিনের জন্য ফরজ। সময়ের গুরুত্ব তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মানুষ যদি প্রথম কাতার এবং আজান দেওয়ার সওয়াব সম্পর্কে জানত, তবে লটারি করেও তাতে শামিল হওয়ার চেষ্টা করত।’ (সহিহ মুসলিম)

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (১১ ফাল্গুন ১৪৩২ বাংলা, ০৬ রমজান ১৪৪৭ হিজরি)। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো:

আজকের নামাজের সময়সূচি:

  • ফজর: ৫:০৮ মিনিট
  • জোহর: ১২:১২ মিনিট
  • আসর: ৪:২২ মিনিট
  • সূর্যাস্ত: ৫:৫৯ মিনিট
  • মাগরিব ও ইফতার: ৬:০০ মিনিট
  • এশা: ৭:১৫ মিনিট

ঢাকার সময়ের সাথে বিভাগীয় শহরের সময়ের পার্থক্য

ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা ব্যবধান রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী সময় যোগ বা বিয়োগ করে নিতে হবে।

বিয়োগ করতে হবে: 

  • চট্টগ্রাম (-৫ মিনিট) 
  • সিলেট (-৬ মিনিট)

যোগ করতে হবে: 

  • খুলনা (+৩ মিনিট)
  • রাজশাহী (+৭ মিনিট)
  • রংপুর (+৮ মিনিট)
  • বরিশাল (+১ মিনিট)

নামাজ মুমিনের আত্মার খোরাক। পবিত্র রমজান মাসে সময়মতো নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক আমাদের লক্ষ্য।

DR/SN
আরও পড়ুন