হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

আজ ৩ জুলাই (১৮ মহররম)। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের তৃতীয় জুমা উপলক্ষে সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র এই দুই মসজিদে আজকের জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন দেশটির বিশিষ্ট দুই আলেম ও ক্বারী।

মসজিদে হারাম

আজ মক্কার মসজিদে হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।

১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন তিনি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদে স্নাতক এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

শায়েখ আল-জুহানী ২০০৭ সালের জুলাই মাসে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০০৮ সালের রমজান থেকে তিনি তারাবির নামাজের ইমামতি শুরু করেন। এর আগে মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনেও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন । তার সুললিত কোরআন তিলাওয়াত বিশ্বব্যাপী প্রশংসিত।

মসজিদে নববি

অন্যদিকে মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও ক্বারী শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী।

১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফী। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি সেখানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোরআন তিলাওয়াতের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

NM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত