সহজে বিয়ে লাভে যে দোয়া পড়বেন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

সামাজিক নানা বাধা, পারিবারিক জটিলতা কিংবা উপযুক্ত পাত্র-পাত্রীর অভাবে অনেক তরুণ-তরুণীর বিয়ে সময়মতো সম্পন্ন হয় না। এতে তারা মানসিক কষ্টের মধ্য দিয়ে যান। কেউ বিয়ের জন্য আগ্রহী হলেও পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে না পাওয়ায় দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।

এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা এবং বৈধ উপায়ে বিয়ের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। প্রয়োজনের সময় সালাতুল হাজত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনাও করা যেতে পারে।

প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনের একটি আয়াত পড়া। এটি একটি দোয়া। সম্ভব হলে দোয়াটি গভীর আবেগ নিয়ে সব সময় পড়তে থাকা। তাহলো-

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ : ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউনিও ওয়াঝআলনা লিলমুত্তাকিনা ইমামা।’

অর্থ : ‘হে আমাদের প্রভু! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান : আয়াত ৭৪)

আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া, পরিবারের সহযোগিতা গ্রহণ করা এবং শরিয়তের বিধান মেনে চলা জরুরি।

এএইচএ
আরও পড়ুন