হালাল রিজিক ও ঋণমুক্তির ৫ দোয়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

জীবনে হালাল রিজিক, বরকত, উপকারী জ্ঞান ও কল্যাণের জন্য দোয়া করা মুমিনের অন্যতম আমল। পাশাপাশি দুশ্চিন্তা, অভাব ও ঋণের বোঝা থেকে মুক্তির জন্যও রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো বিভিন্ন দোয়া রয়েছে। এখানে এমন পাঁচটি দোয়া দেওয়া হলো।

১. হালাল রিজিক ও অভাব থেকে মুক্তির দোয়া

আরবি :
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ : হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।

২. উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমলের দোয়া

আরবি :
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআন, ওয়া রিজকান তাইয়্যিবান, ওয়া আমালান মুতাকাব্বালান।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।

৩. কল্যাণ ও রিজিকের জন্য হজরত মুসা (আ.)-এর দোয়া

আরবি :
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি অবশ্যই তার মুখাপেক্ষী।

৪. রিজিকে বরকতের সংক্ষিপ্ত দোয়া

আরবি:
اللَّهُمَّ بَارِكْ لِي فِي رِزْقِي

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি।

অর্থ : হে আল্লাহ, আমার রিজিকে বরকত দান করুন।

৫. উদ্বেগ, দুশ্চিন্তা ও ঋণের বোঝা থেকে মুক্তির দোয়া

আরবি :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে আশ্রয় চাই। অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। কৃপণতা ও কাপুরুষতা থেকে আশ্রয় চাই। ঋণের ভার এবং মানুষের নিপীড়ন থেকে আপনার কাছে আশ্রয় চাই।

সূত্র :
তিরমিজি, হাদিস, ৩৪৮৬, ইবনে মাজাহ, হাদিস : ৯২৫।
সূরা কাসাস, আয়াত : ২৪, বুখারি, হাদিস : ৬৩৬৯।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত