বিশ্ববাজারে স্মার্টফোনের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং করের চাপ বাড়লেও বাংলাদেশি গ্রাহকদের জন্য উল্টো দাম কমানোর ঘোষণা দিয়েছে ট্রানশান হোল্ডিংসের জনপ্রিয় ব্র্যান্ড টেকনো। দেশের সাধারণ মানুষের হাতে উন্নত প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে গত ১ জুলাই থেকে নিজেদের জনপ্রিয় ‘ক্যামন’ ও ‘পোভা’ সিরিজের স্মার্টফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ৩০ জুন স্মার্টফোন খাতের কর ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে চিপসেট, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের উৎপাদন খরচ ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে যখন বাজারে মোবাইল ফোনের দাম বাড়ার কথা, ঠিক তখনই টেকনো তাদের প্রিমিয়াম সিরিজের ফোনগুলোর দাম কমিয়ে গ্রাহকদের বড় চমক দিল।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, টেকনোর জনপ্রিয় মডেল ‘ক্যামন ৫০’ (২৫৬ জিবি স্টোরেজ + ৮ জিবি র্যাম) ভ্যারিয়েন্টটির দাম ২ হাজার টাকা কমানো হয়েছে। ফোনটির আগের বাজারমূল্য ৩৮ হাজার ৯৯৯ টাকা হলেও এখন তা পাওয়া যাচ্ছে ৩৬ হাজার Break ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
এছাড়া ‘ক্যামন ৫০’ মডেলের অন্য ভ্যারিয়েন্টটির (১২৮ জিবি স্টোরেজ + ৮ জিবি র্যাম) দাম ৩ হাজার টাকা কমানো হয়েছে। ৩৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনটি এখন গ্রাহকরা কিনতে পারছেন ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও নির্বাচিত কিছু ফোনের দাম কমানোর এই সিদ্ধান্ত দেশের প্রযুক্তিপ্রেমীদের বাড়তি চাপ থেকে স্বস্তি দেবে। এর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আবারও প্রমাণ করল টেকনো।
অ্যান্ড্রয়েড-১৭ উন্মোচন: মাল্টিটাস্কিং টুলসের গতি আনবে ‘বাবল’
কনটেন্ট নির্মাতাদের নতুন দিগন্ত এআই ‘সিম্ফনি এজেন্ট’