অপ্রয়োজনীয় বা স্প্যাম কলের বিড়ম্বনা আজও আমাদের অনেকের জন্যই একটি বড় সমস্যা। কলার আইডি শনাক্তকরণ ও স্প্যাম ফিল্টারিংয়ের জন্য এতদিন ট্রুকলারের মতো থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিতে হতো। তবে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) নিজস্বভাবেই স্প্যাম কল মোকাবিলায় অত্যন্ত পারদর্শী হয়ে উঠেছে। ফলে এখন আর কোনো থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর করার বা এর জন্য বাড়তি সাবস্ক্রিপশন ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই।
ফোনের নিজস্ব সেটিংস ছাড়াও আপনার মোবাইল অপারেটর বা ক্যারিয়ার কোম্পানিগুলো নিজস্ব স্প্যাম সুরক্ষা ফিচার দিয়ে থাকে। অপারেটর ভেদে এই ফিচারগুলো বাই-ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকতে পারে। যদি তা না থাকে, তবে আপনার অনলাইন অ্যাকাউন্ট বা অপারেটরের অ্যাপে গিয়ে স্প্যাম প্রটেকশন টগলটি অন করে নিতে পারেন।
আইফোনে স্প্যাম কল ফিল্টার করার উপায়
আইফোন ব্যবহারকারীদের জন্য সেটিংস অপশন থেকে Settings > Apps > Phone এ যেতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটি রয়েছে 'কল ফিলারিং' (Call Filtering) সেকশনের অধীনে। এখান থেকে Spam অপশনটি চালু করে দিলে ক্যারিয়ার কর্তৃক চিহ্নিত জাঙ্ক বা স্প্যাম কলগুলো আর রিং করবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে ভয়েসমেইলে চলে যাবে এবং ফোন অ্যাপের 'কলস' ট্যাবের ওপরের ডানদিকের বোতামে ক্লিক করে স্প্যাম সেকশনে দেখতে পাওয়া যাবে।
কল লগ পরিপাটি রাখতে একই সেটিংস বক্স থেকে Unknown Callers অপশনটি চালু করতে পারেন। এর ফলে পরিচিত তালিকায় নেই এমন নম্বর থেকে আসা সাম্প্রতিক কলগুলো 'আননোন কলার্স' সেকশনে জমা হবে। এছাড়া সেটিংসে থাকা 'স্ক্রিন আননোন কলার্স' (Screen Unknown Callers) সেকশনে গিয়ে আপনি তিনটি অপশন পাবেন। এর মধ্যে সবচেয়ে কড়া পদ্ধতি হলো Silence, যা কন্টাক্টে সেভ করা নেই এমন নম্বর থেকে আসা সব কল মিউট করে ভয়েসমেইলে পাঠিয়ে দেয়।
এর একটি মধ্যমপন্থী বিকল্প হলো Ask Reason for Calling। এটি চালু করলে আইফোন অজানা কলারদের স্ক্রিন করবে এবং তারা কেন কল করেছে তার কারণ জানতে চাইবে। ফলে স্ক্রিনেই কলারের উত্তরের লাইভ ট্রান্সক্রিপ্ট দেখে আপনি কলটি রিসিভ করবেন কি না তা সিদ্ধান্ত নিতে পারবেন। এই ফিচারটি আইওএস ২৬ বা তার চেয়ে নতুন সংস্করণে চলা আইফোনে সীমিত কিছু দেশে উপলব্ধ।
অ্যান্ড্রয়েডে স্প্যাম কল ফিল্টার করার উপায়
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই কল স্প্যাম ডিটেকশনের সুবিধা থাকে, যদিও এর কার্যকারিতা ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ এবং ডায়ালার অ্যাপের ওপর নির্ভর করে। গুগলের অফিশিয়াল 'ফোন' অ্যাপটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড নির্মাতা তাদের ডিভাইসে দিয়ে থাকে এবং এতে বিল্ট-ইন কলার আইডি ও স্প্যাম ডিটেকশন ফিচার রয়েছে। আপনার ফোনে অন্য কোনো ডায়ালার থাকলে সেটিংস থেকে একই রকম সমাধান খুঁজে নিতে পারেন অথবা গুগলের ফোন অ্যাপ ডাউনলোড করে ডিফল্ট ডায়ালার হিসেবে সেট করতে পারেন।
এর জন্য ফোন অ্যাপ চালু করে ওপরের বাম দিকের হ্যামবার্গার মেনুতে (তিনটি অনুভূমিক রেখা) ট্যাপ করে Settings-এ যেতে হবে। এরপর Call Assist সেকশনের নিচে Caller ID and spam-এ ট্যাপ করুন। এখানে আসার পর উত্তর দেওয়ার আগেই সম্ভাব্য স্প্যাম কল সম্পর্কে সতর্কবার্তা পেতে See caller and spam id এবং সন্দেহজনক জাঙ্ক কলগুলো স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট করতে Filter spam calls ফিচারটি চালু করে দিন। এই ফিচারগুলো কাজ করার জন্য অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী সংস্করণে গুগলের ফোন অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকতে হবে।
মায়ের গর্ভেই শিশুর জটিল টিউমার ছোট করলেন চীনা চিকিৎসকেরা
'স্বাস্থ্যকর' খাবার খেয়েও বাড়ছে ব্লাড সুগার!