টরন্টো স্টেডিয়ামে ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই পেছনে চলে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক স্বাগতিক কানাডা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল হজম করতে হয়েছে।
ফরোয়ার্ড জোভো লুকিচের করা গোলে কানাডার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা।
ম্যাচের শুরুর দিকে ঘরের মাঠের চেনা দর্শক আর কন্ডিশনের সুবিধা নিয়ে বসনিয়ার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে কানাডা। ম্যাচের ১৭তম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করে জেসি মার্শের শিষ্যরা।
সুযোগ মিসের খেসারতই কানাডাকে দিতে হয় ঠিক তিন মিনিট পর। ম্যাচের ২১তম মিনিটে কানাডার লেফট ব্যাক রিচি লারিয়া রক্ষণভাগে বল ক্লিয়ার করতে গিয়ে বসনিয়াকে একটি কর্নার উপহার দেন।
এক গোল পিছিয়ে থেকে সমতায় ফিরতে অ্যাটাকে খেলেছে কানাডা। দলের প্রধান তারকা আলফনসো ডেভিসরা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের ধার বাড়ালেও বসনিয়ার ইস্পাতকঠিন ডিফেন্স ভাঙতে পারেনি।
চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মার্টিনেজ
যুদ্ধের ছায়াতেও বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত ইরানি সমর্থকরা