লুকিচে শুরু, লারিনে শেষ, 

বসনিয়াকে ১-১ গোলে রুখে বিশ্বকাপে প্রথম পয়েন্ট কানাডার

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:৪৬ এএম

প্রথমার্ধে পিছিয়ে থেকে বসনিয়াকে ১-১ গোলে রুখে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্ট ঘরে তুলেছে স্বাগতিক কানাডা। 

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টরন্টোতে অনুষ্ঠিত খেলায় ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে নেয়া হেডে গোল করে বসনিয়া ও হার্জেগোভিনাকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। পরে সফরকারীরা এক গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

প্রথমার্ধে পিছিয়ে থাকা দ্বিতীয়ার্ধে কানাডা খেলায় ফেরার চেষ্টা বাড়ায়। ফল আসে ৭৯তম মিনিটে। ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

সমতায় ফেরার পর ম্যাচে আবারও উত্তেজনা বাড়ে। শেষ দিকে দু’দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

কানাডা বিশ্বকাপ ইতিহাসে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ছয়টি ম্যাচ খেললেও প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছিল। এবার সহ-আয়োজক হিসেবে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে প্রথম পয়েন্ট তুলে নেয়।

প্রথম ম্যাচেই পয়েন্ট পাওয়ায় স্বাগতিক কানাডার সামনে এবার বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলের নতুন আশা হাতছানি দিয়ে ডাকছে।

HN
আরও পড়ুন