দক্ষিণ আমেরিকার গতিশীল দল ইকুয়েডরের বিপক্ষে দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফেরা আইভরি কোস্ট।
সোমবার (১৫ জুন) ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ । বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হয়েছে।
২০০৬, ২০১০ ও ২০১৪ সালে ৩ বার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আইভরিয়ানদের লক্ষ্য এবার যে কোনো মূল্যে ইতিহাস গড়ে নকআউটে মাঠে নামা।
অপরদিকে, ৫ম বিশ্বকাপ খেলতে এসেছে ইকুয়েডর। ২০০৬ সালে কেবল একবারই তারা শেষ ষোলোতে উঠেছিল, যেখানে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
এবারের বিশ্বকাপে আসার পথটাও তাদের ছিল দুর্দান্ত। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে পেছনে মহাদেশীয় লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দলটি।
উল্লেখ্য, এর আগে বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক পরিসরেও কোনোদিন মুখোমুখি হয়নি আইভরি কোস্ট ও ইকুয়েডর। তাই এটি হচ্ছে তাদের প্রথম লড়াই।
পিছিয়ে পড়েও ডাচদের সাথে ২-২ গোলে ‘ড্র’ জাপানের
ব্রাজিল জয়ের স্মৃতি ফিরিয়ে কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির