দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে‘আফ্রিকার অদম্য সিংহ’ খ্যাত আইভরিকোস্ট ফিলাডেলফিয়ার মাঠে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
আমাদ দিয়ালো ম্যাচের ৯০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পান। তার এই গোলে আফ্রিকান দলটি নাটকীয়ভাবে ম্যাচে জয় তুলে নেয়।
সোমবার (১৫ জুন) ভোরে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই দু’দল আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে।
বিশেষ করে ইকুয়েডর মাঝমাঠে দ্রুত পাসিং ও বল দখলের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। প্রথমার্ধে তাদের চাপ তুলনামূলকভাবে বেশি থাকলেও গোলের দেখা পায়নি কেউই। ফলে বিরতিতে ম্যাচ গোলশূন্য অবস্থায় থাকে।
প্রথমার্ধে ইকুয়েডর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ২২ এবং ২৮ মিনিটে তাদের দুটি আক্রমণ গোলের খুব কাছাকাছি পৌঁছায়। তবে দুর্ভাগ্য তাদের পক্ষে ছিল না দু’বারই শট পোস্টে লেগে ফিরে আসে।
অন্যদিকে আইভরিকোস্ট শুরুতে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা করে। তবে ইকুয়েডরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে তারা খুব একটা সফল হতে পারেনি। প্রতিপক্ষের বক্সে ঢুকলেও শেষ মুহূর্তের পাস ও ফিনিশিংয়ে ঘাটতি স্পষ্ট ছিল তাদের খেলায়।
প্রথম ৪৫ মিনিটে দু’দলই কিছু শটের চেষ্টা করলেও গোলরক্ষকদের বড় ধরনের পরীক্ষা দিতে হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।
ম্যাচের গতি ও আক্রমণের ধার বাড়ে দ্বিতীয়ার্ধে, তবে কেউই ব্যবধান গড়তে পারেনি নির্ধারিত সময়ের আগে পর্যন্ত।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। ৯০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে আইভরিকোস্টকে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ইকুয়েডরের বিপক্ষে মাঠে লড়ছে আইভরি কোস্ট
পিছিয়ে পড়েও ডাচদের সাথে ২-২ গোলে ‘ড্র’ জাপানের
জাপানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস, চলছে লড়াই