সিয়াটলে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ের মতোই এই ম্যাচেও শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র।
ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন। অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।
এরপর সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। এই দুই গোলেই যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে সহ-আয়োজক মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে বিরতিতে যুক্তরাষ্ট্র