দাপুটে ইংল্যান্ডকে রুখে দিলো ঘানা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ এএম

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি। 

বোস্টনে ইংল্যান্ড–ঘানা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি সুযোগ নষ্টের খেসরাতও দিয়েছে ‘থ্রি লায়ন্স’রা। 

ম্যাচের ৮৭ মিনিটে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যার কেইন। এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে ইংল্যান্ডের। ম্যাচে ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। 

একই আক্রমণে বল একবার লাগে পোস্টে। পরে সুবিধাজনক জায়গা থেকে বল ওপরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে ইংল্যান্ড। 

বোস্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট জুড়ে দাপট ছিল ইংল্যান্ডের। ৭৮ শতাংশ বলের দখল রেখে সারাক্ষণই ঘানার রক্ষণকে পরীক্ষার মুখে রেখেছিল ইংলিশ ফরোয়ার্ডরা। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি হ্যারি কেইনরা। 

প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্য সমতায় আটকে রেখেছে আফ্রিকার দেশটি। এখন বিরতির পর ইংল্যান্ড কি গোল মুখ খুলতে পারবে?

ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড তারকা মাথায় আঘাত পেয়ে বসে পড়লেন। বড় কোনো আঘাত! না, কিছুক্ষণ পরই উঠে দাঁড়ালেন কেইন।

ম্যাচে ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতরে জটলার মধ্যে সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি।

HN
আরও পড়ুন