সেনেগাল ২ : ২ বেলজিয়াম
অবিশ্বাস্য! ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ম্যাচে ফিরল দারুণভাবে। ৮৬–৮৯ এই তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ২–২ সমতা ফিরিয়েছে তারা।
বেলজিয়ামের হয়ে দারুণ এক হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স।
লুকাকুর গোলে ফেরার চেষ্টা বেলজিয়ামের
অবশেষে গোলের দেখা পেল বেলজিয়াম। ম্যাচের ৮৬ মিনিটে সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের হয়ে গোলটি করেছেন রোমেলু লুকাকু।
সেনেগাল ২ : ০ বেলজিয়াম
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলও পেয়ে গেল সেনেগাল। গোল করেছেন ইসমাইলা সার। নিয়াখাতের লম্বা করে বল বাড়িয়েছিলেন, সেই বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন সার।
এরপর জোরাল হাফ-ভলিতে পাঠিয়ে দেন বেলজিয়ামের জালে।
বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে এগিয়ে বিরতিতে সেনেগাল
সিয়াটলে স্বস্তি নিয়ে বিরতির জন্য মাঠ ছেড়েছে সেনেগাল। ২৫ মিনিটে করা হাবিব দিয়ারার গোলে আফ্রিকান দলটি এগিয়ে ১–০ ব্যবধানে।
গোল না পেলেও বেলজিয়াম অবশ্য খুব খারাপ খেলেনি। ৫১ শতাংশ বলে দখল, সেনেগালের বক্সে ১৬টি টাচ আর ৫টি শট মিলিয়ে যথেষ্টই আক্রমণাত্মক খেলেছে বেলজিয়াম।
বেলজিয়ামের বিপক্ষে ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে গেছে সেনেগাল।
বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
তবে তাতেও কোনো সমস্যা হয়নি। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে সেনেগাল।
বেলজিয়াম শুরুর একাদশ
থিবো কোর্তোয়া; টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট, ম্যাক্সিম ডি কুইপার; ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন; জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইন, লিয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলারে।
সেনেগাল শুরুর একাদশ
মরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস, মুসা নিয়াখাতে, ইসমাইল জ্যাকবস; হাবিব দিয়ারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে; ইলিম্যান এনদিয়ায়ে, সাদিও মানে, ইসমাইলা সার।
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে এগিয়ে বিরতিতে সেনেগাল
ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
সেনেগাল ও বেলজিয়ামের শেষ ষোলোর লড়াই শুরু
বিশ্বকাপ বিদায়ে ইকুয়েডর কোচ বেকাসেসের পদত্যাগ