১৪২ রানও তাড়া করতে পারলো না বাংলাদেশ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

মাত্র ১৪২ রানের লক্ষ্য। ওয়ানডে ক্রিকেটে এমন সংগ্রহ সাধারণত খুব একটা কঠিন হওয়ার কথা নয়। কিন্তু সেই সহজ লক্ষ্য তাড়া করতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। টপ অর্ডারের চরম ব্যর্থতায় সফরকারীরা ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানের হার মেনে নিয়েছে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৬.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে দাপট দেখায় স্বাগতিকরা।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ছোট লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে হতাশাজনক পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ।

বিস্তারিত আসছে....

Attr
আরও পড়ুন