বেলজিয়ামের লিড
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন চার্লস ডি কেটেলারা। বক্সের ভেতর বল পেয়েছে সহজেই জালে জড়ান এই ফরোয়ার্ড।
ম্যাচটা মাঠে গড়ানোর আগেই আছে আলোচনায়। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র আজ মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের।
বক্সের জটলায় দারুণভাবে বলটা দখলে নিয়েছিলেন নিকলাস রাসকিন। এরপর তিনি এক পা এগিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণের পেছন দিয়ে বলটা বাড়ালেন গোলমুখে থাকা চার্লস ডি কেটেলারাকে।
তিনি বলটা জালে জড়ালেন অনায়াসেই। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে সহজ গোল এটি কি না, তা নিয়ে একটা আলাপ হতেই পারে।
বেলজিয়াম একাদশ
কোর্তোয়া;
কুইপার, এনগয়, মাশেল, কাস্তানিয়ে;
রাসকিন, ওনানা;
ট্রোসার্ড, তিয়েলেমানস, লুকেবাকিও;
ডি কেটেলেরে
আগের ম্যাচে লাল কার্ড দেখেও মাঠে নেমে পড়তে পেরেছেন ফোলারিন বালোগান। নেপথ্যে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ফোনকল, যার ফলে ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের ওপর থেকে।
তাকে নিয়েই আজ মাঠে নামছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র একাদশ-
ফ্রিস;
রেম, রিচার্ডস, ফ্রিম্যান;
রবিনসন, ডেস্ট;
অ্যাডামস, ম্যাককেনি, টিলম্যান;
পুলিসিক, বালোগান
লাল কার্ড প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প
পর্তুগালের বিদায়, বিশ্বকাপ শেষ রোনালদোর
মেরিনোর গোলে শেষ আটে স্পেন
রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা
পর্তুগাল-স্পেন শেষ আটে যাওয়ার লড়াই শুরু