চীনে চলমান জুনিয়র নারী এশিয়া কাপে বেশ ছন্দে ছিল বাংলাদেশ। দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই হারে সরাসরি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ ধরে রাখে জাপান। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে হিরাই ইয়োশিনোর পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে এগিয়ে যায় জাপান। তৃতীয় কোয়ার্টারে দুটি ভালো আক্রমণ করে গোলের আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু কোনোটিই জাপানের জালে পৌঁছায়নি। শেষ কোয়ার্টারে গোল শোধের বদলে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
এর আগে গ্রুপ পর্বে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়ার মধ্যে হেরে যাওয়া দল হবে প্রতিপক্ষ।
নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর
জাকসুর জব ফেয়ার ১১ সেপ্টেম্বর