আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত তালিকায় ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। অন্যদিকে, আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ের তলানিতে রয়েছে নবাগত ইতালি।

আইসিসির হালনাগাদকৃত তালিকায় ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (২৫১) ও দক্ষিণ আফ্রিকা (২৪১)।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। ফলে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা যথারীতি ২২৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

এদিকে, নিরাপত্তা ইস্যুতে ভারত বিশ্বকাপে অংশ না নেওয়া বাংলাদেশের র‌্যাঙ্কিং অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানেই রয়েছেন লিটন-শান্তরা। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড ১৪তম স্থানে অবস্থান করছে। এছাড়া র‌্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালি এবারই প্রথম বিশ্বমঞ্চে নামতে যাচ্ছে।

DR
আরও পড়ুন