সব অনিশ্চয়তা কাটিয়ে নাটকীয়ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে ক্রিকেটবিশ্বে বইছে উত্তজনা। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ‘সোল্ড-আউট’ হয়ে যাওয়ায় সমর্থকদের উন্মাদনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচকে কেন্দ্র করে কলম্বোয় হোটেল এবং বিমানের ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে গেছে। আগে যেসব হোটেল কক্ষের ভাড়া ছিল ১০০-১৫০ ডলার, এখন তা বেড়ে ৬৬০ ডলার (প্রায় ৮১ হাজার টাকা) পর্যন্ত ঠেকেছে। ভারতের চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটের বুকিংও শেষ মুহূর্তে কয়েকগুণ বেড়েছে। চেন্নাই থেকে কলম্বো যেতে এখন ভক্তদের গুনতে হচ্ছে ৬২৩ থেকে ৭৫৬ ডলার।
শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানিয়েছেন, কলম্বোর প্রায় সব হোটেলই বুক হয়ে গেছে। বেশিরভাগ সমর্থক ১৫০০ থেকে ২০০০ ডলারের ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ নিয়ে শ্রীলঙ্কায় আসছেন।
শ্রীলঙ্কার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম জানান, গত ১০ দিনে শ্রীলঙ্কায় আসা প্রায় ১ লাখ দর্শনার্থীর ২০ শতাংশই এসেছেন ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে।
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি আয়ের বড় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই বৈশ্বিক টুর্নামেন্ট দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
লাহোরের বাসিন্দা মিয়া সুলতান জানান, এই ম্যাচ দেখতে তিনি ও তার নিউজিল্যান্ড প্রবাসী বন্ধু কলম্বো আসছেন। গ্যালারির সামনের সারিতে বসে খেলা দেখতে তাদের ৮০০ ডলার খরচ করতে হয়েছে।
সব মিলিয়ে কলম্বোর মাঠ ছাড়িয়ে গ্যালারি এবং পর্যটন খাতেও এখন ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে।
নিউজিল্যান্ড-আফ্রিকা বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে যেসব খেলা
