অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। ১২ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৫ রান। তবে এরপর আরও দুই উইকেট হারিয়ে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।
প্রথমে আউট হন পারভেজ হোসেন। পাঁচ নম্বরে নেমে ইনিংস গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিয়েসের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ। ১২ বলে ১০ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি বাউন্ডারি। তাঁর বিদায়ে ১১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৮/৫।
পারভেজের আউটের পর ক্রিজে আসেন শামীম হোসেন। কিন্তু তাঁর ইনিংসও স্থায়ী হয়নি। ১২তম ওভারের দ্বিতীয় বলে ম্যাট রেনশর বলে জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। মাত্র ৪ বলে ১ রান করে ফেরেন শামীম।
বাংলাদেশ : ১৩ ওভারে ৮৬/৭।