হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া মেহেদী হাসান মিরাজের দল নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ গড়ার পথ কঠিন করে তুলেছে।
ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ব্রায়ান বেনেটকে বোল্ড করেন তিনি। পরের স্পেলে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেসার।
এরপর নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন অধিনায়ক ক্রেইগ আরভিন। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে বেন কারান ও ওয়েসলি মাধাভেরে ৩৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সেই জুটি ভাঙেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বলে উঁচু শট খেলতে গিয়ে ক্যাচ দেন মাধাভেরে।
এরপর কারানের সঙ্গে সিকান্দার রাজার ৬৯ রানের জুটি জিম্বাবুয়েকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছিল। কিন্তু আবারও আঘাত হানেন মিরাজ। কাভারের ওপর দিয়ে শট খেলতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন রাজা। ৫৫ বলে ৩৩ রান করে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।
সর্বশেষ, ৩৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৪৬ রান।
এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। একাদশে একটি পরিবর্তন এনে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ দেওয়া হয় বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জন্য ম্যাচটি জেতা জরুরি, কারণ প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
কম বেতনে পর্তুগালের দায়িত্ব নিচ্ছেন হোর্হে হেসুস
আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো
র্যাঙ্কিংয়ে উন্নতি, নাহিদ পেলেন ঐতিহাসিক স্পেলের পুরস্কার