মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে অংশ নিতে ইরানের ফুটবল দল যুক্তরাষ্ট্রে স্বাগত- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সেই আলোচনায় বিভিন্ন আয়োজন, নিরাপত্তা ও অংশগ্রহণকারী দেশগুলোর বিষয় উঠে আসে। ইতোমধ্যে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরানের জাতীয় ফুটবল দল।
বৈঠকের প্রসঙ্গ তুলে ইনফান্তিনো লিখেছেন, আলোচনার সময় ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ইরানের দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে স্বাগত। তার ভাষায়, প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে ইরানের দলের জন্য দরজা খোলা থাকবে। সূত্র: আলজাজিরা
বিশ্বকাপে খেলা নিয়ে ইরান ফুটবল সভাপতির সংশয় প্রকাশ
