বর্ষসেরা পুরস্কার জিতলেন হামজা চৌধুরী 

আপডেট : ২২ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

ফুটবলার হামজা চৌধুরী হয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ। বিচারকদের ভোটে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের ভোটে জিতেছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ডও।

শুক্রবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরার নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরার দৌড়ে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলেন হামজা। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, 'আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের ধন্যবাদ জানাই, সারা বছর আমাকে ও জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, 'বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম, এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। এটি আমাদের ক্রীড়াঙ্গনের বড় অর্জন।'

AS
আরও পড়ুন