ঋতুপর্ণার গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ 

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে গোল করে দলকে ম্যাচে ফেরালেন ঋতুপর্ণা চাকমা। শনিবার গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গোল হজম করেও পরে সমতা নিয়ে বিরতিতে গেছেন মারিয়া মান্দারা।

ম্যাচের ৪২ মিনিটে পেয়ারি শাশাকে আটকাতে ব্যর্থ হন সুরভী। ফলে পরাস্ত হন গোলরক্ষক মিলি আক্তার (১-০)। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতপর্ণার অসাধারন এক গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তার কোনাকুনি শট ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায় (১-১)।

তবে প্রথমার্ধে তুলনামূলক আক্রমন বাংলাদেশই করেছে বেশি। যেমন ১২ মিনিটে তহুরার ক্রস, শামসুন্নাহারের মিস। বারের কাছে দাঁড়িয়ে থাকলেও বলে পা ছোঁয়তে ব্যর্থ হন শামসুন্নাহার। মিনিট দুই পরে সেই তহুরা গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও মিস করেন।

AHA
আরও পড়ুন