হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এখন পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট হয়ে উঠেছেন দলের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজেই এই সুখবর নিশ্চিত করেছেন। আর এই খবরেই স্পেন শিবিরে বইছে স্বস্তির হাওয়া।
বিশ্বকাপ শুরুর আগে ইয়ামালের চোট নিয়ে ছিল যথেষ্ট শঙ্কা। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচেই পুরো সময় মাঠে থাকা হয়নি তার। তবে বৃহস্পতিবার শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তিনি পূর্ণ সময় খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ।
ফুয়েন্তে বলেন, আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম। পুনর্বাসনের প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করেছি। এখন লামিন দারুণ অবস্থায় আছে। সবচেয়ে ভালো বিষয় হলো, সে মাঠে নামার জন্য মুখিয়ে আছে।
গত এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। এরপর থেকেই তার খেলার সময় সীমিত রাখা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে মোট ১৪১ মিনিট খেলেছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন। এরপর উরুগুয়ের বিপক্ষে খেলেন ৭৬ মিনিট।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি স্পেন। তবে এবার গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজারা। এমন সময়ে ইয়ামালের পুরোপুরি ফিট হয়ে ওঠা অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।
বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
বালোগানের গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র