ঘানাকে কাঁদিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:০৩ এএম

বিশ্বকাপের শেষ ৩২-এর সর্বশেষ ম্যাচে জন আরিয়াসের করা ম্যাচের একমাত্র গোলে ঘানাকে ১–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে আরিয়াসের এই গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে নকআউট পর্বে উঠে গেছে লাতিন আমেরিকার দলটি। শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যা বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।

এদিকে, কলম্বিয়া–ঘানা ম্যাচের মধ্য দিয়েই শেষ হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডের সব ম্যাচ। এর ফলে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর সব অংশগ্রহণকারী দল।

AM/SN
আরও পড়ুন