ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসর কোচ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর সেই জয় ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য বিজয় ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় মিসর।

এই ঐতিহাসিক সাফল্যের পর আরব বিশ্বের অন্যান্য দেশের মতো গাজাতেও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, ‘আল্লাহ যেন তাদের, অর্থাৎ ফিলিস্তিনিদের বিজয় দান করেন। আল্লাহ তাদের শহীদদের প্রতি রহম করুন।’

তিনি আরও বলেন, ‘আমি এই জয় মিসরের জনগণের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা সম্মানিত ও মহান একটি জাতি।’ সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন