বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে কোটি মানুষের নজর কাড়েন মিসরের কিংবদন্তি ফুটবলার ও বর্তমান কোচ হোসাম হাসান। সেই প্রতীকী উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছেন গাজার শিল্পীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সমুদ্রতীরে শিল্পকর্মের মাধ্যমে হোসাম হাসানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এক ফিলিস্তিনি সমর্থক।
বালুকাবেলায় তৈরি সেই শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি জানিয়ে দেন, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য হোসাম হাসানের এই অবস্থান তাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
ওই সমর্থক বলেন, বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে হোসাম হাসান শুধু একটি পতাকা বহন করেননি, তিনি কোটি ফিলিস্তিনির আশা, বেদনা ও সংগ্রামের প্রতীককে বিশ্বদরবারে তুলে ধরেছেন।
তার এই সাহসী পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের মর্যাদাকে সম্মান জানিয়েছে এবং লাখো মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
গাজার সমুদ্রতীরে শিল্পের ভাষায় জানানো এই শ্রদ্ধা ফুটবল ও মানবিক সংহতির এক আবেগঘন বার্তা হিসেবেই দেখছেন অনেকে। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড থেকেও শিল্পের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। সূত্র: আলজাজিরা
মিসরের জন্য বড় সুখবর
বিশ্বকাপ ব্যর্থতার পর আনচেলত্তির বিদায় চান রোমারিও
মরক্কোকে ২ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স