ইতালি ফুটবল দলের দায়িত্ব ছাড়লেন মালদিনি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

ইতালি জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি।

ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ইতালির দাবি, আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিরলোর নিয়োগের বিরোধিতা করেছিলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভানি মালাগো। জাতীয় দলের কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে মাত্র ১০ দিন আগে মালদিনি ও লিয়ান্দ্রোকে টেকনিক্যাল দায়িত্ব দেওয়া হয়েছিল।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর পর প্রধান কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। তার শূন্য পদে মালদিনির প্রথম পছন্দ ছিলেন সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলো। তবে শেষ পর্যন্ত পিরলোকে দায়িত্ব না দেওয়ায় মালদিনি নিজেও পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

MAZ/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত