বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে সেই পরিকল্পনা থেকে সরে এলেও সমালোচনা অব্যাহত রয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করলেন ফ্রান্সের সাবেক ফুটবল তারকা ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি।
ক্যানাল-কে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, ফুটবলের নিয়ম রক্ষার দায়িত্বে থাকা ইনফান্তিনো নিজেই নিয়মগুলোকে সম্মান করছেন না। বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক, ফাইনালে ৩০ মিনিটের বিরতি ও বিজ্ঞাপন বিরতিরও সমালোচনা করেন তিনি।
ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে প্লাতিনি বলেন, ‘তিনি নিয়মের রক্ষক। কিন্তু নিয়মকে পাত্তা না দিলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’
ইনফান্তিনো অর্থ ও ক্ষমতার প্রতি বেশি আগ্রহী বলেও মন্তব্য করেন প্লাতিনি। তাঁর মতে, উয়েফা চাইলে আদালতের মাধ্যমে ইনফান্তিনোর বিদায়ের উদ্যোগ নিতে পারে।
২০১৫ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে অবৈধভাবে ২০ লাখ ডলার নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন প্লাতিনি। তিনি অভিযোগ অস্বীকার করলেও ওই সময় উয়েফা সভাপতির পদ ছাড়েন।
নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়ালো, নিখোঁজ প্রায় ৪৮০০
মার্কিন হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে: ইরান