টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ট্রফি ভারতের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জিততে পারল না। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নাটকীয়তায় ভরপুর ছিল। মূল সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়।

আজ ফাইনালের মাত্র চতুর্থ মিনিটে গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। ভারতের দালামুয়োন গাত্তি প্রথম গোল করেন। ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে মোহাম্মদ মানিক হেডে সমতা ফিরিয়ে আনে। কিন্তু ৩৮ মিনিটে গোলমুখে গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে আজলান শাহ ২–০ গোল করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণে কিছুটা এগিয়েছিল। ৫১ মিনিটে নাজমুলের শট পোস্টে লেগে যায়, ৫৫ মিনিটে সাব্বির ইসলামের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। যোগ করা পাঁচ মিনিটের শেষ মুহূর্তে ইহসান হাবিবের গোলে সমতা আসে এবং ম্যাচ টাইব্রেকারে পৌঁছে।

টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শট ইকরামুল ইসলাম ক্রসবারে, দ্বিতীয় শট আজম খান গোলকিপারের হাতে, তৃতীয় শটে মোহাম্মদ মানিক গোল করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায়। ভারতের দাল্লালমোন গাংতে, কোরো মেইতে, ইন্দ্রা রানা মাগার ও শুভম পোনিয়া টাইব্রেকারে গোল করেন।

বাংলাদেশের জন্য এটি বয়সভিত্তিক সাফে ভারতের বিরুদ্ধে ফাইনালে চতুর্থবারের হার। গত বছরও অনূর্ধ্ব-১৭ ফাইনালে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন