মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ববাজারে নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে। ইরান-ইসরায়েল যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে—ট্রাম্পের এমন দাবির পর জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছালেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা আবার ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১৯.৫০ ডলারে উঠে গিয়েছিল, যা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন আক্রমণের পর সর্বোচ্চ। এর ফলে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে এবং চাপের মুখে পড়ে নিউইয়র্কের ওয়াল স্ট্রিট।
তবে পরিস্থিতি বদলে যায় সিবিএস নিউজকে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারের পর। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখন ‘প্রায় শেষের পথে’ (very complete, pretty much)। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই বাজারে অস্থিরতা কমে এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৮.৯৬ ডলারে নেমে আসে। তেলের দাম কমার প্রভাবে মার্কিন শেয়ারবাজারের এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচকও লোকসান কাটিয়ে ইতিবাচক অবস্থানে ফিরেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য ভূ-রাজনৈতিক অস্থিরতা কমার ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
যুদ্ধ কখন বন্ধ হবে নির্ধারণ করবো আমরা
