জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল আজই বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময়—উভয়ই সাশ্রয় হবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগ জানিয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই আরও ৫ হাজার মেট্রিক টনের আরেকটি চালান দেশে পৌঁছাবে। এছাড়া, গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার মধ্যে এক বৈঠকে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সরকার বলছে, জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হলো খোলাবাজারে জ্বালানি সংকট রোধ করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা সচল রাখা।
জ্বালানির মজুত বাড়লেও আপাতত রেশনিং চলবে: জ্বালানিমন্ত্রী
