এশিয়ান গেমসে একক পদক জয়: উশুকা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একক (ব্যক্তিগত) পদক জয়ের ঐতিহাসিক গৌরব অর্জন করেছেন উশুকা জিন্নাত আক্তার। জাপানের আইচিতে আয়োজিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতে দেশে ফেরেন এই ক্রীড়াবিদ।

শক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছালে জিন্নাত আক্তারকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ।

এ সময় জিন্নাতকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের একক পদক জয়ের পর এটিই এশিয়ান গেমসে কোনো বাংলাদেশী ক্রীড়াবিদের প্রথম ব্যক্তিগত পদক অর্জন। জিন্নাতের এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।

এএম
আরও পড়ুন