এশিয়ান গেমসের ইতিহাসে ইরানি নারী ক্রীড়াবিদদের স্বর্ণজয়ের সংখ্যায় এবার বড় উত্থান ঘটেছে। আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক জিতে দেশটির নারী ক্রীড়াবিদরা আগের ১৯ আসরে পাওয়া মোট স্বর্ণপদকের সংখ্যা ৬০ শতাংশ বাড়িয়েছেন বলে জানিয়েছেন ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেহরুজ-আজার বলেন, এশিয়ান গেমসের গত ১৯ আসরে ইরানের নারী ক্রীড়াবিদরা সব মিলিয়ে পাঁচটি স্বর্ণপদক জিতেছিলেন। তবে নাগোয়া আসরে ইরানি নারীরা একাই তিনটি স্বর্ণপদক জিতে সেই অর্জনে ৬০ শতাংশ বৃদ্ধি এনেছেন।
তিনি এই অর্জনকে ইরানি নারী ক্রীড়াবিদদের জন্য একটি ঐতিহাসিক রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাদের সক্ষমতা ও দৃঢ়তারও প্রকাশ হিসেবে দেখছেন তিনি।
ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট বলেন, নাগোয়া এশিয়ান গেমসে ইরানি মেয়েদের এই সাফল্য নিয়ে তারা গর্বিত। তাদের অর্জন ও সক্ষমতারও প্রশংসা করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
এশিয়ান গেমস ফ্রিস্টাইল কুস্তিতে ইরানের দুই স্বর্ণপদক
৬৪ বছর পর এশিয়ান গেমস ভলিবলে পদক জিতলো পাকিস্তান