ফিলিপাইনের এক নারীর হঠাৎ এক মিনিট ধরে হাত-পা কাঁপতে শুরু করে। শারীরিক এই জটিলতা নিয়ে তিনি দ্রুত হাসপাতালে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেন।
পরীক্ষার অংশ হিসেবে তার মস্তিষ্কের এমআরআই করানো হয়। এতে বাম ফ্রন্টাল লোবে একাধিক গুটি ও মারাত্মক প্রদাহ ধরা পড়ে। চিকিৎসকেরা এতে পরজীবীর উপস্থিতি সন্দেহ করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল, মস্তিষ্কে শিস্টোসোমা জাপোনিকাম পরজীবীর ডিম জমেছে। পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় পরজীবীটির সংক্রমণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়।
সংক্রমণ নিশ্চিত হওয়ার পর রোগীকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা শুরুর তিন মাস পর তার আর কোনো খিঁচুনি হয়নি। এমআরআই পরখ করে মস্তিষ্কের ক্ষতও পুরোপুরি সেরে উঠতে দেখা যায়।
তথ্যসূত্র: জার্নাল অফ নিউরোলজি
ইসরায়েলের অপরাধ ঢাকছে পশ্চিমা মিডিয়া