পুরো দেশের চেয়েও জনসংখ্যা বেশি যে ৫ শহরে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

বিশ্বের এমন পাঁচটি শহর রয়েছে, যেগুলোর জনসংখ্যা অনেক দেশের মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘের জনসংখ্যা উপাত্ত অনুযায়ী, তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর রয়েছে বাংলাদেশের ঢাকা, জাপানের টোকিও, ভারতের নয়াদিল্লি ও চীনের সাংহাই।

জাকার্তা

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ, যা কানাডার মোট জনসংখ্যার কাছাকাছি। জাতিসংঘের সর্বশেষ হিসাবে বিশ্বের সবচেয়ে বড় শহরের স্বীকৃতি পেয়েছে জাকার্তা।

ঢাকা

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের হিসাবে, ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মোট জনসংখ্যার চেয়েও বেশি মানুষ বাস করেন এই শহরে। জাতিসংঘের আগের এক প্রতিবেদনে নবম অবস্থানে থাকা ঢাকা নতুন হিসাব অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

টোকিও

জাপানের রাজধানী টোকিওতে বসবাস করেন ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ। এই জনসংখ্যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার চেয়েও বেশি। একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে থাকলেও বর্তমানে তৃতীয় অবস্থানে নেমে এসেছে টোকিও।

নয়াদিল্লি

ভারতের রাজধানী নয়াদিল্লির জনসংখ্যা ৩ কোটির কিছু বেশি। এটি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার মোট জনসংখ্যার চেয়েও বেশি। টোকিওর তুলনায় দ্রুতগতিতে বাড়ছে শহরটির জনসংখ্যা।

সাংহাই

চীনের সাংহাই শহরে বাস করেন প্রায় ৩ কোটি মানুষ। জনসংখ্যার হিসাবে শহরটি দক্ষিণ আমেরিকার দেশ চিলির চেয়েও বড়। বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দরও রয়েছে এই শহরে।

জেএম
আরও পড়ুন