বাংলাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্ম ফ্রি ওয়াই-ফাই। নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাবলিক স্পেসে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা সম্প্রসারণ করছে।
ডিজিটাল নির্ভরতার এই সময়ে শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন যোগাযোগে ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে—এ বাস্তবতাকে সামনে রেখে প্ল্যাটফর্মটি সহজ, নিরাপদ ও স্মার্ট সংযোগ নিশ্চিত করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১০০টি পাবলিক স্থানে তাদের সেবা চালু রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, ভবিষ্যতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যেখানে ব্যবহারকারীরা নিজেদের রাউটার যুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগ পাবেন। তার ভাষায়, লক্ষ্য শুধু ইন্টারনেট সরবরাহ নয়, বরং মানুষের জন্য নতুন ডিজিটাল সুযোগ তৈরি করা।
বর্তমানে কর্পোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু ও অন্যান্য পাবলিক স্পেসে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় দেশজুড়ে প্রায় ১০ হাজার লোকেশনে স্মার্ট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ফ্রি ওয়াই-ফাই। ডিজিটাল বিজ্ঞাপন ও ডেটা-ভিত্তিক সমাধানের সমন্বয়ে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার কথাও বলছে প্রতিষ্ঠানটি।
মহাকাশে সফল টমেটো চাষ, উচ্ছ্বসিত চীনা নভোচারীরা
