সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নতুন এক নস্টালজিক ট্রেন্ড। বর্তমান সময়ের যেকোনো সাধারণ ছবি ব্যবহার করেই ব্যবহারকারীরা ফিরে যাচ্ছেন আশির দশকে।
অ্যানালগ ক্যামেরায় তোলা ছবির মতো ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করে ব্যবহারকারীরা নিজেদের উপস্থাপন করছেন আশির দশকের তারকা কিংবা চেনা কোনো রূপে।
ছবিতে যোগ করা হচ্ছে সেই সময়ের জনপ্রিয় পোশাক, ভলিউমাস হেয়ারস্টাইল, ভিডিও ক্যসেটের দোকান কিংবা পুরোনো ফটোস্টুডিওর নানা পরিচিত আবহ।
এআই প্রযুক্তির মাধ্যমে মূল ব্যক্তির চেহারা অপরিবর্তিত রেখে কেবল পেছনের ব্যাকগ্রাউন্ড, আলো এবং কালার টোনে পরিবর্তন আনা হচ্ছে।
ফিল্মের দানাদার টেক্সচার ও হালকা ঝাপসা টোন যুক্ত হয়ে আধুনিক ছবিগুলো মুহূর্তে পেয়ে যাচ্ছে খাঁটি ভিনটেজ লুক।
ডিজিটাল জীবনের ব্যস্ততার মাঝে পুরোনো সময়ের স্মৃতি ও নস্টালজিয়াই এই নতুন এআই ট্রেন্ডটির মূল আকর্ষণ হয়ে উঠেছে।
ChatGPT-তে আশির দশকের ছবি বানানোর উপায়
প্রথমে ChatGPT-তে একটি স্পষ্ট ছবি আপলোড করে ১৯৮০-এর দশকের আদলে পুনর্নির্মাণ করার অনুরোধ জানাতে হবে।
প্রম্পটে পোশাক, চুলের ধরন, অলংকার, স্টুডিওর লাইটিং এবং অ্যানালগ ফিল্ম টেক্সচারের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করতে হবে।
ছবি তৈরি হয়ে গেলে তা ইনস্টাগ্রাম স্টোরিজের 'Add Yours' স্টিকার ব্যবহার করে বন্ধুদের সাথে সহজেই শেয়ার করা যাবে।
আশির দশকের ৫টি সেরা প্রম্পট:
১. ক্ল্যাসিক বলিউড পোর্ট্রেট: ‘আমার মুখের অবয়ব ঠিক রেখে ছবিটিকে ১৯৮০-এর দশকের ভারতীয় স্টুডিও পোর্ট্রেটে রূপান্তর করুন। সেই যুগের পোশাক, হেয়ারস্টাইল, সফট ফোকাস ও হালকা ফিল্ম গ্রেইন যোগ করুন।’
২. ক্ল্যাসিক হলিউড পোর্ট্রেট: ‘ছবিটিকে ১৯৮০-এর দশকের গ্ল্যামারাস হলিউড স্টুডিও পোর্ট্রেটে পরিণত করুন। মুখের গড়ন ঠিক রেখে নাটুকে লাইটিং, অ্যানালগ লুক ও উপযুক্ত পোশাক দিন।’
৩. পুরোনো পারিবারিক অ্যালবাম: ‘ছবিটি ১৯৮০-এর দশকে ভারতীয় পারিবারিক অ্যালবামে তোলার মতো পুনর্নির্মাণ করুন। স্বাভাবিক অভিব্যক্তি, সাধারণ অন্দরসজ্জা ও ফিল্মের বাস্তবসম্মত রঙ ব্যবহার করুন।’
৪. ১৯৮০-এর দশকের বলিউড নায়িকা: ‘আমার মুখ চেনা রেখে ১৯৮০-এর দশকের গ্ল্যামারাস বলিউড নায়িকার রূপ দিন। ভলিউমযুক্ত চুল, রঙিন শাড়ি, গয়না ও উষ্ণ স্টুডিও লাইটিং ব্যবহার করুন।’
৫. ১৯৮০-এর দশকের বলিউড নায়ক: ‘ছবিটিকে ১৯৮০-এর দশকের একজন বলিউড নায়কের স্টুডিও পোর্ট্রেট হিসেবে তৈরি করুন। খাঁটি চুলের স্টাইল, ঢিলেঢালা পোশাক, হাই-ওয়েস্টেড ট্রাউজার ও অ্যানালগ ফিল্ম টেক্সচার যোগ করুন।’
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
চলতি দশকেই মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে এআই
অচল চ্যাটজিপিটি, বিঘ্নিত বিশ্বব্যাপী এআই সেবা
৬০ লাখ বাংলাদেশির 'গোপন তথ্য' এখন ডার্ক ওয়েবে!