আকিজ মটরসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিনের পিতা আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিন ও মরহুমা মাতা মোছা. ফিরোজা বেগম এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকিজ মটরসের প্রধান শোরুম ও সার্ভিস সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ডিলার, করপোরেট গ্রাহক এবং টেকনিশিয়ানসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

AHA
আরও পড়ুন