তেলের দাম নিয়ন্ত্রণে জরুরি মজুদ ছাড়লো জাপান

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে নিজেদের কৌশলগত জরুরি মজুদ থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ১০:৫৯ মিনিটে শোধনাগারগুলোর কাছে এই তেল হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা কানামে মোরিমোতো বার্তাসংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শোধনাগারগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। এর আগে টোকিও ঘোষণা দিয়েছিল যে, তারা এক মাসের সরকারি মজুদ এবং ১৫ দিনের বেসরকারি খাতের তেলের মজুদ বাজারে ছাড়বে।

জাপান বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল আমদানিকারক দেশ। দেশটির মোট চাহিদার ৯০ শতাংশেরও বেশি তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া এবং দাম বেড়ে যাওয়ায় জাপানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, আজ থেকে দেশের অর্ধেক রিজার্ভ স্টেশন থেকে চারটি তেল শোধনকারী প্রতিষ্ঠানে তেল স্থানান্তরের কাজ শুরু করার কথা রয়েছে। মূলত জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই জাপান এই পদক্ষেপ নিয়েছে।

NB
আরও পড়ুন