দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর আজ মঙ্গলবার (৫ মে) নতুন ও বর্ধিত দামেই বিক্রি হচ্ছে মহামূল্যবান ধাতু সোনা। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবশেষ গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে সংগঠনটি, যা ওই দিন সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হয়েছে।
সোনার আজকের বাজারদর:
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিম্নরূপ:
২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
উল্লেখ্য, ৩০ এপ্রিল সকালেই একবার দাম কমানো হয়েছিল, তবে বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার প্রেক্ষিতে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে সন্ধ্যায় আবারও দাম বাড়ানোর ঘোষণা আসে। এ নিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত সোনার দাম ৬০ বার সমন্বয় করা হয়েছে।
সোনার দাম ওঠানামা করলেও দেশের বাজারে বর্তমানে স্থিতিশীল রয়েছে রুপার দাম। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী রুপার দর নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা (ভরি)।
২১ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা।
১৮ ক্যারেট: ৪ হাজার ৪৯১ টাকা।
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা।
চলতি বছর রুপার দাম এখন পর্যন্ত ৩৬ বার সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করেছিল বাজুস।
সোনার দরে বড় পতন