বিশ্ববাজারে সোনার দামে ধস, দেশে ভরি কত

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:২১ পিএম

টানা কয়েক দফা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে বড় ধরণের পতনের মুখে পড়েছে সোনার দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া নতুন সমীকরণের প্রভাবে এই দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১.২ শতাংশ কমে ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও সোনার দাম ১.৪ শতাংশ কমেছে, যেখানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রত্যাশিত শান্তি আলোচনা সফল না হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম এক ধাক্কায় বেড়ে গেছে। তেলের দাম বাড়লে সাধারণত বৈশ্বিক বিনিয়োগের ধরনে পরিবর্তন আসে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সোনার ওপর।

এদিকে বিশ্ববাজারের দর ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে সবশেষ গত বৃহস্পতিবার (৭ মে) দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বর্তমানে দেশে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বাজুসের নির্ধারিত বর্তমান দর (ভরি প্রতি):
২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও স্থিতিশীল রয়েছে। বর্তমানে দেশে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে বড় ধরণের এই পতনের পর দেশের বাজারে আগামীতে সোনার দাম কমবে কি না, তা নিয়ে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

FJ
আরও পড়ুন