যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় বেড়েছে তেলের দাম

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও হু হু করে বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই পাল্টা-পাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ (১৩ জুলাই) প্রাথমিক লেনদেনেই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ৭৮.৫০ ডলারে, যা সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন দর ৭০.১৪ ডলার থেকে অনেকটাই ওপরে।

একইভাবে মার্কিন অপরিশোধিত তেল বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ৩.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৩.৮৩ ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের এই সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হলে তেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন