বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিশ্চিত করতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান অফিসে নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের বিএবিআই (বয়লার) শাখা গত ২৮ জুন জারি করা এক স্মারকে বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশনা ব্যাংকগুলোর অবগতির জন্য পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ নির্দেশনার উদ্দেশ্য হলো বয়লার আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইন ও নিরাপত্তা-সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা এবং আমদানি প্রক্রিয়ায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বাধ্যতামূলকভাবে প্রতিপালন করা।
বিশ্ববাজারে তেলের দাম ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ