বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছে দুই দেশ।
শুক্রবার (২৪ জুলাই) ব্যাংককে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ফিলিপাইনের ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজারে সহযোগিতা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে থাইল্যান্ডে নিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। জবাবে থাই উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে থাইল্যান্ডের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হুমায়ুন কবির থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ ট্যারিফ নির্ধারণ যুক্তরাষ্ট্রের