পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ এএম

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (৬ সেপ্টেম্বর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর বিপিসি একজন নিয়মিত চেয়ারম্যান পেল।

এর আগে গত ২৬ জুলাই বিপিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

জেএম
আরও পড়ুন