দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ আজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত জানিয়েছে।

বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে বাজুস।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত