দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংক বিমা কোম্পানির পণ্য ও সেবা (বিমা পলিসি) বিক্রি ও বিপণন করতে ‘কর্পোরেট এজেন্ট’ হতে পারবে। যা মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকেই ব্যাংকগুলো এই ব্যবসায় নিয়োজিত হতে পারবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রি করতে পারবে। এই ব্যবসায় ১২ ডিসেম্বর থেকে নিয়োজিত হতে পারবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর গভর্নরের সভাপতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় আইডিআরএ ও অর্থ মন্ত্রণালয় থেকে মতামত পাওয়ার পর ব্যাংকের প্রস্তাবিত ব্যাংক ইন্স্যুরেন্স ব্যবস্থায় বিমা পণ্য বিক্রির অনুমোদনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

