দেশের নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। এ সময় নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রীকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম।
এছাড়াও সৌজন্য সাক্ষাতে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।

